ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন: রেলমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে মালবাহী ট্রেন চলাচল করবে। শনিবার বিকেলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষে চালু থাকতে পারে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑